ঈদের দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের ভিড়

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৯ মে ২০২৬

ঈদের ছু টির আমেজে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। এমন পরিস্থিতিতে শুক্রবার (২৯ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ মোড়ে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়।

Islami Bank

তবে অন্যান্য সময়ের মতো চাপ বা বিশৃঙ্খলা নেই।যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, কিংবা ছুটি পাননি, তারা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে চলেছেন।

আরও পড়ুন…হামে আরও ৫ শিশুর মৃত্যু

one pherma

এদিন রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। তারা জানান, রাস্তাঘাট ফাঁকা হওয়ায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই ঈদের দ্বিতীয় দিন বাড়ি যাচ্ছেন তারা।

অনেকে ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সাথে উদযাপন শেষে দ্বিতীয় দিন অন্য আত্মীয়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন।যাত্রীরা বলছেন, ফাঁকা রাস্তা ও কম যানজটের কারণে এখন যাত্রা অনেক বেশি আরামদায়ক।এছাড়া নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us