ঢাকা আর বাসযোগ্য নেই: মির্জা ফখরুল

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৬ জুন ২০২৬

রাজধানী ঢাকার বর্তমান পরিবেশ ও নাগরিক দুরবস্থা নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এটা (ঢাকা) আর বাসযোগ্য মনে হয় না।

Islami Bank

ঘর থেকে বেরোলেই নিঃশ্বাস নেওয়া যায় না, চারদিকে দূষিত বাতাস। আমার তো মনে হয়, ঢাকার সব রোগের মূলেই বুড়িগঙ্গা।শনিবার (৬ জুন) ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক এক সেমিনারে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ঢাকার নদী দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘যখন ঢাকা কলেজে পড়তাম, মাঝে মধ্যে বুড়িগঙ্গায় এসে নৌকায় চড়ে ঘুরে বেড়াতাম। এখন তো বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এতটা দূষিত।

আরও পড়ুন…বিশ্ব পরিবেশ দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

one pherma

ঢাকা শহরের ভঙ্গুর প্রাতিষ্ঠানিক অবস্থার কথা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, ‘আজকাল আমার নিজেরই মনে হয় আর ঢাকা শহরে থাকব না।

আমার যে শহর (ঠাকুরগাঁও), সেখানেই গিয়ে থাকব। সরকারি কোনো হাসপাতালে যেতে চাইলে সেখানে ঢোকাই যায় না। প্রতিটি প্রতিষ্ঠানই এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি বলেন, এই অবস্থা থেকে বের হতে না পারলে প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো সম্ভব হবে না। তাই ঢাকাকে বাঁচাতে হলে সবার আগে নদীগুলোকে বাঁচাতে হবে। পরিবেশ রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us