শাহাদাত বার্ষিকীর ফেস্টুনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাস্যোজ্জ্বল ছবি, নেতাকর্মীদের মধ্যে সমালোচনা
ইবাংলা.প্রেস | মিরপুর প্রতিনিধি | ৬ জুন ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার, ফ্যাস্টুন ও পোস্টার প্রচার করা হয়। এরই ধারাবাহিকতায় যুবদল-পল্লবী থানায়ও এলাকার বিভিন্ন স্থানে টাঙ্গানো একটি ফ্যাস্টুন সামাজিক মাধ্যমসহ দলীয় ও সাধারণ জনমনে আলোচনার জন্ম দিয়েছে।
ব্যানারটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি এবং বিএনপির শীর্ষ নেতাদের ছবির পাশাপাশি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষে শ্রদ্ধাঞ্জলী হিসেবে পরিচিতি উল্লেখ করে একটি হাস্যোজ্জ্বল ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানারটি হাজী নুর সালাম, আহ্বায়ক, যুবদল-পল্লবী থানা-এর উদ্যোগে প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
স্থানীয় ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাহাদাত দিবস একটি শোক ও স্মরণের দিন। এ ধরনের আয়োজনে সাধারণত গম্ভীর ও সংযত নকশা ও ছবি ব্যবহার করা হয়।
আরও পড়ুন…ঢাকা আর বাসযোগ্য নেই: মির্জা ফখরুল
ফলে হাস্যোজ্জ্বল ছবি ব্যবহারের বিষয়টি অনেকের নজর কেড়েছে এবং সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে। এছাড়াও দলের হাইকমান্ডের কাছে যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিতর্কিত করার ষড়যন্ত্র করাও হতে পারে।
তবে ব্যানার প্রকাশকারীদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্মরণমূলক কর্মসূচিতে ব্যবহৃত ভাষা, ছবি ও নকশা জনমনে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.