মেক্সিকোর জয়েই শুরু বিশ্বকাপ ২০২৬

ইবাংলা.প্রেস | ইশহাম হোসেন | ১২ জুন ২০২৬

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে শুভ সূচনা করেছে।

Islami Bank

আরও পড়ুন…ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। ম্যাচের প্রথমার্ধে লুইস কুইনোনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে নিজেদের জয় নিশ্চিত করে মেক্সিকান দল। দক্ষিণ আফ্রিকা কয়েকটি সুযোগ তৈরি করলেও মেক্সিকোর শক্তিশালী রক্ষণভাগ ভেদ করতে পারেনি।

খেলা শুরুর আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরাসহ একাধিক তারকা পারফর্ম করেন। হাজারো দর্শকের উপস্থিতিতে রঙিন আয়োজনে বিশ্বকাপের পর্দা ওঠে।

এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘এ’-তে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করলো মেক্সিকো। একই গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। বিশ্বকাপের শুভসূচনা করে স্বাগতিকরা শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের বার্তাও দিল।

one pherma

তবে ম্যাচের অন্যতম আলোচিত বিষয় ছিল একাধিক লাল কার্ড। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অন্যদিকে মেক্সিকোরও একজন খেলোয়াড় লাল কার্ড পাওয়ায় শেষ দিকে উভয় দলই ১০ জনের কম খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করে। ফলে ম্যাচজুড়ে শারীরিক লড়াই ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।

এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করলো মেক্সিকো। স্বাগতিকদের জন্য এটি বিশ্বকাপ অভিযানের দারুণ সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হবে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয়, তিনটি লাল কার্ড এবং দারুণ দর্শক সমাগম—সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরু হলো নাটকীয় এক লড়াইয়ের মধ্য দিয়ে।

ইবাংলা.প্রেস/ আইএসসি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us