বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে গুজব, সতর্ক থাকার আহ্বান

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৯ জুন ২০২৬

দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Islami Bank

একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে এসব ভুয়া ফটোকার্ড বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

আরও পড়ুন…জাতীয় সংসদে পাস অর্থবিল-২০২৬

one pherma

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচারিত এসব ভুয়া ফটোকার্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিন-এর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন কোনো ফটোকার্ড দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য পাঠক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে নির্ভরযোগ্য ও সঠিক তথ্য জানতে বাংলাদেশ প্রতিদিন-এর ভেরিফায়েড ফেসবুক পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যেকোনো সন্দেহজনক বা ভুয়া ফটোকার্ড শেয়ার করা থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us