গুণগত মানসম্পন্ন আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২১ জুলাই ২০২৬

দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুণগত মানসম্পন্ন আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Islami Bank

তিনি বলেছেন, এমন একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে, যেখানে চিকিৎসার জন্য দেশের মানুষ সর্বোচ্চ আস্থা রাখবে এবং বেসরকারি হাসপাতালের পরিবর্তে গর্বের সঙ্গে বলা যাবে—‘রোগীকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠান।

সোমবার (২১ জুলাই) রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম।

আরও পড়ুন…কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

one pherma

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীসহ বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা শেষ আশ্রয় হিসেবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আসেন। তাই এ প্রতিষ্ঠানকে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে, যাতে মানুষ আর চিকিৎসার জন্য এভারকেয়ার বা ইউনাইটেড হাসপাতালের নাম না বলে, বরং আত্মবিশ্বাসের সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চারণ করে।

তিনি বলেন, একটি আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শুধু দক্ষ চিকিৎসক তৈরি করলেই হবে না; দক্ষ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি পেশাজীবীকেও সমান গুরুত্ব দিয়ে গড়ে তুলতে হবে। রোগীরা যেন চিকিৎসা শেষে সন্তুষ্ট হয়ে বলতে পারেন—এটাই দেশের সেরা চিকিৎসা প্রতিষ্ঠান।

মন্ত্রী আরও বলেন, জ্ঞান, দক্ষতা ও ব্যবস্থাপনাগত সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে পারলে একদিন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিশ্বের খ্যাতনামা মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের সমপর্যায়ে পৌঁছাতে পারবে। তখন দেশের মানুষ গর্বের সঙ্গে বলবে, বাংলাদেশেই রয়েছে বিশ্বমানের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us