আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩১ আগস্ট ২০২৬
অবশেষে বিদায় বলে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না কিংবদন্তি এই ফুটবলারকে। আজ সোমবার নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকা। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল মেসির দীর্ঘ পথচলা ঘিরে আবেগঘন বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা মেসিকে ধন্যবাদ জানিয়েছে। এএফএ লিখেছে, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।
তোমার উত্তরাধিকার ও পেশাদারত্ব চিরকাল আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।বার্তার শেষে মেসিকে ‘অধিনায়ক’ হিসেবে সম্বোধন করে এএফএ বলেছে, ‘ধন্যবাদ, অধিনায়ক। আমরা তোমাকে ভালোবাসি।
আরও পড়ুন…পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় মেসি লিখেছেন, ‘ফাইনালের পর থেকে অনেকটা সময় কেটে গেছে। অনেক ভেবে আমি সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।
জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না মেসিকে, কী বলছে আর্জেন্টিনা ফুটবল:
সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। বরং ভেতর থেকে ভীষণ কষ্ট দিয়েছে তাকে। তবে এখন মনে করছেন, এটাই সঠিক সময়। জাতীয় দলের জার্সিতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি, ‘বিশ্বাস করুন, আমি সব সময় সবকিছু দিয়েছি।
শুধু শেষ কয়েক বছরে নয়, তারও আগে থেকে। এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য, ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্বটা আপনাদের আরও অনুভব করানোর জন্য আমি সব সময় লড়ে গেছি।
বিদায়ের সময়টা তাই মেসির কাছে আরও বেশি কঠিন, ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে, একের পর এক অধ্যায়ও শেষ হয়ে যাচ্ছে। এটাও এমন একটি অধ্যায়, যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলকে ভালোবাসি, ভালোবেসেছি এবং সব সময় ভালোবাসব।
আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের ভালোবাসার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘২০ বছরের এই ভালোবাসা আমি ভীষণ মিস করব। ভেতর থেকে আপনাদের সমর্থন শোনার অনুভূতিটাও খুব মনে পড়বে। এখন থেকে বাইরে থেকে আপনাদেরই একজন হয়ে থাকব—সব সময় সমর্থন করব, ভালো সময়ে যেমন, খারাপ সময়ে আরও বেশি।
এই দীর্ঘ যাত্রায় পরিবারের অবদানও আলাদা করে স্মরণ করেছেন তিনি, ‘আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা। সব সময় পাশে থাকার জন্য, এই সুন্দর অথচ কঠিন যাত্রায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য।
কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও। তাদের সঙ্গে কাটানো সময়কে নিজের জীবনের অমূল্য স্মৃতি হিসেবে বর্ণনা করেছেন, ‘আমি শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি।
সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি, যেগুলো স্বপ্নের মতো। আপনাদের সঙ্গে সেগুলো বেঁচে থাকার অনুভূতি ছিল অবিশ্বাস্য।
এরপর মাত্র তিনটি শব্দ লিখেছেন—আমি তোমাদের ভালোবাসি।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.