নীল আকাশের জন্য নির্মল বায়ুর আন্তর্জাতিক দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৬ সেপ্টেম্বর ২০২৬

বায়ু দূষণ মোকাবিলায় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।‘নীল আকাশের জন্য নির্মল বায়ুর আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার মধ্যে একটি বেছে নেওয়ার ধারণা ভ্রান্ত। একইভাবে আজকের উন্নয়নের অগ্রাধিকার এবং ভবিষ্যতের জলবায়ু সুরক্ষার মধ্যেও কোনো একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই।

Islami Bank

জাতিসংঘ মহাসচিব বলেন, বায়ু দূষণ মানুষের জীবন ও অর্থনীতির ওপর বিধ্বংসী প্রভাব ফেলছে। গত বছর বায়ু দূষণের কারণে ৬৪ লাখ অকালমৃত্যু হয়েছে।

আরও পড়ুন…ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি

একই সময়ে ৫৫ লাখ নতুন শিশুর হাঁপানির ঘটনা ঘটেছে। এ ছাড়া ডায়াবেটিস, স্মৃতিভ্রংশ ও হৃদরোগসহ বিভিন্ন রোগে আরও লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, বায়ু দূষণের এই ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রাকে দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন করা হয়েছে। এর সবচেয়ে বড় বোঝা বহন করতে হচ্ছে সমাজের সেই মানুষদের, যারা এই ক্ষতি মোকাবিলার ক্ষেত্রে সবচেয়ে কম সক্ষম।

one pherma

আন্তোনিও গুতেরেস বলেন, বায়ু দূষণ কমানোর প্রয়োজনীয়তা এখন আগের যেকোনো সময়ের চেয়ে স্পষ্ট। বিজ্ঞান ও অর্থনীতি উভয়ই একই দিক নির্দেশ করছে। প্রমাণিত নির্মল বায়ু-সমাধানে বিনিয়োগ করা প্রতি এক মার্কিন ডলারে ১৫ ডলারের সুবিধা পাওয়া যায়।

জাতিসংঘ মহাসচিবের মতে, বায়ু দূষণ কমানো শুধু মানুষের স্বাস্থ্য সুরক্ষাই করে না, বরং উৎপাদনশীলতা বাড়ায় এবং আরও স্থিতিস্থাপক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সহায়তা করে।

তিনি আরও বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা জলবায়ু সংকট মোকাবিলার পাশাপাশি বায়ু পরিষ্কার করার অন্যতম দ্রুত ও কার্যকর উপায়।

আন্তর্জাতিক নির্মল আকাশ দিবস উপলক্ষে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, **সবার অভিন্ন বায়ু যেন সবাইকে ঐক্যবদ্ধ করে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us