শেখ হাসিনার জন্য দেশে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

Islami Bank

ডা. জাহেদ বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে, তাকে ধরে নিয়ে আসতে চাই। তিনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আইসিটির চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তার এখন আর আপিল করারও সুযোগ নেই। তার মানে টেকনিক্যালি ব্যাপারটি এমন, শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে যেহেতু শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারটিকে কন্ডিশন দেওয়া হয়েছে, সেটিকে সিরিয়াসলি নেওয়া উচিত।

আরও পড়ুন…রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা আবার ভারতের কিছু প্রতিষ্ঠিত মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন, এটি অপ্রত্যাশিত উল্লেখ করে ডা. জাহেদ বলেন, প্রত্যর্পণের আগ পর্যন্ত শেখ হাসিনা যেন এগুলো করতে না পারেন, সেটি প্রত্যাশা করেছিলাম এবং করব। ভারতের দিক থেকে বিষয়টি ঠিক হচ্ছে না বলে মনে করি।

one pherma

হাসিনার প্রত্যর্পণের দাবিটা স্ট্রং উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা নিজে আসুক বা আমরা আনি, এখানে কোনো কৌশল নেই। ভারতের সঙ্গে সম্পর্ক যে জায়গায় চলে গিয়েছিল, সেটির উন্নতি করতে অন্তত তাৎক্ষণিকভাবে শেখ হাসিনার মুখ বন্ধ রাখার পদক্ষেপ নিতে পারত।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হোক। তাকে বলা হোক, শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের সেনসিটিভিটি আছে।

যখন বাঁধন কিংবা অন্য কেউ হামলার শিকার হচ্ছেন, তখন মিডিয়ার সঙ্গে শেখ হাসিনার কথা বলা বিরক্তিকর এবং ক্ষুব্ধ করে, সেটি ভারতের বোঝা উচিত।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us