মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া এবং একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ।
আরও পড়ুন…আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা
জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু এবং পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.