যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী অপারেশনের সময়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে অপারেশনের সময় আত্মরক্ষার্থে যেকোনো পদক্ষেপ নিতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Islami Bank

বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে অপারেশনের সময়ে ‘রাইটস অব প্রাইভেট ডিফেন্সের’ আলোকে যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, সীমান্তের ওপার থেকে শেখ হাসিনা জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছেন। দেশে ফিরলে তাদের ক্ষতি করবেন, ভয়-ভীতি দেখাচ্ছেন। কিন্তু শেখ হাসিনাকে সেই সুযোগ আল্লাহ দেবেন না।

আরও পড়ুন…আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা কপ-৩১ সম্মেলনে

সালাহউদ্দিন আহমদ বলেন, হিটলারের নাৎসিবাহিনী যেমন জার্মানিতে ফিরতে পারেনি, তেমনি গণঅভুত্থ্যানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট, আওয়ামী শক্তি বাংলাদেশে আর ফিরতে পারবে নাতিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের অংশ হিসেবে ট্রাইবুন্যালের টিম এখন থেকে জেলায় জেলায় তদন্ত শুরু করবে।

one pherma

এ সময় পার্বত্যাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও সন্ত্রাসীদের অপতৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‍‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে বলেও সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us