কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৪ নভেম্বর ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈদগাঁও থানার সামনে ভাবির দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন।

আরও পড়ুন…২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

one pherma

দুর্ঘটনার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে ঈদগাহ মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us