মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬৫ জন

ইবাংলা ডেস্ক

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

Islami Bank

আরও পড়ুন…জবি নীল দলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি জাকির, সম্পাদক নাফিস

one pherma

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩১১৪৯ পিস ইয়াবা, ৩৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ৫৩ কেজি ৪১০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল, ১০০ বোতল দেশি মদ, ৩০ বোতল বিদেশি মদ ও ১৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৮ আগস্ট ২০২২) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার (৯ আগস্ট ২০২২) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।

ইবাংলা/জেএন/৯ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us