শ্রীপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

এস এম জহিরুল ইসলাম গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুরে ২৩ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকেগ্রেফতারকরেছে শ্রীপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে আজ বুধবার (০৫ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কেওয়া পশ্চিম খন্ড গ্রামের রওশন আলীর ছেলে জালাল উদ্দিন ফকির (৪৫)।

Islami Bank

one pherma

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ‌

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেফতার জালাল উদ্দিনকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বুধবার গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

ইবাংলা/জেএন/০৫ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us