পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভাইগ্না নিহত, মামা আহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে হিরু শেখ (৩৫) নিহত হয়েছে। এসময় তার মামা আলমগীর শেখ আহত হয়। হিরু উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন…নোয়াখালীতে ২ মণ ইলিশ জব্দ,এতিমখানায় বিতরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে মাদারীপুর সদর থেকে টেকেরহাট আসছিলো মামা আলমগীর ও ভাইগ্না হিরু। পথিমধ্যে বরিশালগামী একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

one pherma

এসময় তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক হিরুকে গুরুতর অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মস্তফাপুর হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, পিকআপটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা/জেএন/০৭ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us