ইবিতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরে শহিদ হওয়া সকল বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণে করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১২টা ০১ মিনিটে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহিদ স্মৃতিসৌধ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

Islami Bank

আরও পড়ুন…এটাই কি ফুটবলার মেসির শেষ বিশ্বকাপ

one pherma

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এদিকে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়’সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ইবাংলা/জেএন/১৪ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us