রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৭

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

Islami Bank

সোমবার (২২ মে) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন>> মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না জানি না: পররাষ্ট্রমন্ত্রী

one pherma

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২১ মে) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৮৪ পিস ইয়াবা, ১১৭ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ৮২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০ টি মামলা রুজু হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us