সৌদি পৌঁছেছেন ১৫ হাজার হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ১৫ হাজার ২৯ জন হজযাত্রী। বৃহস্পতিবার (২৫ মে) মধ্যরাতে হজযাত্রীদের বহনকারী এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের হজ অফিসের বরাতে হজ পোর্টালে এই তথ্য জানানো হয়েছে।

Islami Bank

হজ অফিস জানিয়েছে, সৌদিতে পৌঁছানো ১৫ হাজার ২৯ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় দেশটিতে পাড়ি জমিয়েছেন ১০ হাজার ৪৬৫ জন হজযাত্রী।

আরও পড়ুন>> পল্লবী, শাহজাহানপুর ও খিলগাঁও থানায় নতুন ওসি

one pherma

এ বিষয়ে হজ বুলেটিনে জানানো হয়েছে, ২৫ মে রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের নেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে প্রশাসনিক দলের সদস্যবৃন্দ ছাড়াও চিকিৎসক এবং আইটি দলের নেতাসহ অপরাপর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ থেকে আগত সরকারি ব্যবস্থাপনার চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ফ্লাইটের হজযাত্রীগণ মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করার উদ্দেশ্যে আজ মক্কা থেকে মদিনায় গমন করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। বাংলাদেশ থেকে সৌদিতে হজযাত্রীদের শেষ ফ্লাইট যাবে আগামী ২২ জুন। সবশেষ পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই এবং হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us