পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা

ইবাংলা প্রতিকবদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি আদালতের সামনের প্রধান সড়ক আসলে পুলিশ বাধা দেয়।

Islami Bank

পরে আইনজীবীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ আইনজীবীদের লাঠিচার্জ করে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে তারা সিএমএম আদালতে প্রধান ফটকে অবস্থান নেন।

one pherma

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর বলেন, বিএনপিপন্থি আইনজীবীরা রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সরে যেতে বলা হয়।

কিন্তু তারা জোরপূর্বক মিছিল নিয়ে এগিয়ে যান। এসময় তাদের হামলায় আমাদের ৪/৫ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us