আজহারির সঙ্গে জামায়াত নেতার সৌজন্য সাক্ষাৎ

জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুক আইডিতে পোস্ট করে এ তথ্য জানান ড. শফিকুল ইসলাম মাসুদ।

সম্পর্কিত খবর

খাদ্য অধিদফতরে ১৮০ কোটি টাকা লুটপাট!

Islami Bank

তিনি জানান, গুলশানের একটি রেস্টুরেন্টে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।এর আগে গত ২ অক্টোবর দেশে ফেরেন ড. মিজানুর রহমান আজহারি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে নিজেই এ তথ্য জানান তিনি।

ফেসবুকের ওই পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, সহি-সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দোয়ার নিবেদন।এর আগে গত ৬ আগস্ট শিগগিরই দেশে ফিরছেন বলেও জানান দেন মাওলানা মিজানুর রহমান আজহারি।

one pherma

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলেছি, দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগিরই সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আল আমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।
ই-বাংলাঃ স / হা

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us