৫৯৩ টন কাঁচামরিচ ভারত থেকে এলো

বেনাপোল বন্দর দিয়ে গত দুদিনে ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।বেনাপোল কাস্টমস সূত্র জানায়, দেশের ২৮ আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করে।

Islami Bank

প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা।আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজি কাঁচামরিচের আমদানি মূল্য ৬০ টাকা যার শুল্ককর ৩৬ টাকা।শুল্ক-কর পরিশোধ করে আমদানিকারকরা কাঁচামরিচের এসব চালান খালাস করেছেন।

one pherma

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আজ সন্ধ্যায় এক ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। গতকাল ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us