‘ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর অবৈধ যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়ানো উচিত নয়’ : মার্কিন সিনেটর

ইবাংলা আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া উচিত নয়। শনিবার (১৪ জুন) তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Islami Bank

আরও পড়ুন…যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

এক বিবৃতিতে বার্নি স্যান্ডার্স বলেন, “ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর অবৈধ যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া উচিত নয়।” তিনি জানান, আত্মরক্ষার বাইরে গিয়ে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে বা ইরানের বিরুদ্ধে সামরিক শক্তির প্রয়োগ বন্ধে তিনি একটি আইন প্রণয়ন করবেন।

তিনি আরও বলেন, “আমি একটি আইন উত্থাপন করব যাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য ফেডারেল তহবিলের ব্যবহার নিষিদ্ধ করা হয়।”

one pherma

সিনেটর স্যান্ডার্স দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামরিক নীতির সমালোচক। গাজা উপত্যকায় পরিচালিত সামরিক অভিযান ও সর্বশেষ ইরান আক্রমণকে তিনি “একতরফা” উল্লেখ করে এর নিন্দা জানান এবং সতর্ক করে বলেন, এ ধরনের আগ্রাসন বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে।

এদিকে, ইসরায়েল-ইরান সাম্প্রতিক উত্তেজনা ব্যাপক আকার ধারণ করেছে। শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে বড় পরিসরে বিমান হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। ওই হামলার প্রতিশোধে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইরানি কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছে। হামলা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us