নবীনগরে মাদক বিরোধী অভিযানে গ্রেফার ৩

রুবেল ভূইয়া, নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর ঘাটে এক বিশেষ মাদক উদ্ধার অভিযানে ৬ কেজি গাঁজা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।গত রবিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

Islami Bank

নবীনগর থানার এসআই রামকানাই সরকারের নেতৃত্বে একটি টিম গোপন সূত্রে সংবাদ পায় যে, মানিক নগর ঘাটে অভিযুক্ত ব্যক্তিরা অবৈধ গাঁজা ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে অবস্থান করছে।

পরবর্তীতে, সকাল ১১.৪০ দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। তবে এসআই রামকানাই সরকারের নেতৃত্বে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।

পুলিশ অভিযুক্তদের দেহ তল্লাশি করে তাদের পেট ও পিঠে ঘিয়া রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃতরা হলো বৃষ্টি বেগম (৩৫)কুড্ডা ব্রাহ্মণবাড়িয়ার সদর , মোঃ জামাল মিয়া (২৪), এবং কাজল মিয়া (৩৬) পশ্চিম সেজামুড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া ।

one pherma

তারা স্বীকার করেন যে, তারা এই গাঁজা বিজয়নগরের নিজাম নামের একজনের কাছ থেকে ক্রয় করেছেন।নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যার এফআইআর নং-১৪।

এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এর মাধ্যমে এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us