ইসরায়েল-ইরান সংঘাত: জরুরি বৈঠক জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

চলমান ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে।প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অনুরোধে এই বৈঠক হতে যাচ্ছে। ইরানের অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছে চীন, পাকিস্তান ও রাশিয়া।

Islami Bank

ইরানের অভিযোগ, এই বৈআইনি অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত থাকার কারণে পরিস্থিতি বিপজ্জনকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, যার অকাট্য প্রমাণ রয়েছে। এমন অভিযোগের পর ইরান নিরাপত্তা পরিষদের প্রতি বৈঠকের অনুরোধ জানায়।

আরও পড়ুন…ইরানের ক্ষেপণাস্ত্র ঝড় ইসরায়েলের আকাশে

one pherma

গত ১৩ জুন ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের বেশ কিছু পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে দেশটি। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল লক্ষ্য করে শত শত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেয়। ছয়দিন ধরে পাল্টাপাল্টি হামলায় দুই দেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়েছে বহু স্থাপনা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us