মূল্য দিতে হবে ইরানকে : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও ঘনীভূত হলো যখন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সোরোকা মেডিকেল সেন্টারে ইরানের ছোড়া এক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ ঘটনায় অন্তত ৮০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা

Islami Bank

ঘটনার পর এক জরুরি সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এই হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। আমাদের জনগণের রক্তপাত আমরা নীরবে মেনে নেব না। প্রতিক্রিয়া আসবেই।ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, সোমবার সকালেই ইরান প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে।

এর মধ্যে বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো গেলেও একটি ক্ষেপণাস্ত্র সরাসরি সোরোকা হাসপাতালে আঘাত হানে।এই হাসপাতালে সাধারণ রোগী ছাড়াও যুদ্ধাহত সেনা ও বেসামরিক নাগরিকদের চিকিৎসা দেয়া হচ্ছিল। হামলার সময় হাসপাতালটি পূর্ণ কার্যক্রমে ছিল।

one pherma

ইসরায়েলি গোয়েন্দা সূত্রের দাবি, এবারই প্রথম ইরান ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে। এই ধরনের অস্ত্র আকাশে নির্দিষ্ট উচ্চতায় বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়, যা ৮ কিলোমিটার (প্রায় ৫ মাইল) এলাকা জুড়ে আঘাত হানে। ফলে এই মিসাইল প্রতিরোধ করা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে।

নেতানিয়াহুর মন্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েল খুব শিগগিরই ইরানকে সামরিকভাবে জবাব দিতে পারে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সরাসরি ইরান-ইসরায়েল যুদ্ধের দিকে পরিস্থিতি আরও দ্রুত এগোচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us