তেহরানে হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানের আরেকটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান। খবর আল জাজিরার।

Islami Bank

মন্ত্রণালয়টির জনসংযোগ প্রধান বলেন, এটি ইরানের তৃতীয় হাসপাতাল যেখানে হামলা চালানো হয়েছে। ছয়টি অ্যাম্বুলেন্স এবং একটি বিস্তৃত স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ইহুদিবাদী শত্রুরা নির্মমভাবে আক্রমণ করেছে।সাত দিনের কাপুরুষোচিত আগ্রাসনে, ইসরায়েলের আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘনের ছয়টিরও বেশি ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

আরও পড়ুন…গাজায় ত্রাণের লাইনে গুলি

one pherma

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল যদি আক্রমণ চালিয়ে যায় তবে ইরান আরও জোরালো জবাব দেবে। তিনি বলেন, ‘সংঘাতের অবসানের একমাত্র উপায় হলো ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা। বর্তমান পরিস্থিতিতে, স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব হবে যদি ইহুদিবাদী শত্রু তার শত্রুতা বন্ধ করে।’

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us