রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে গেছে একটি ট্রাক। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।শনিবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা।
তিনি জানান, আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর একটি ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই দুজন পুরুষ মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।
আরও পড়ুন…তেলআবিবে ইসরায়েলিদের বিক্ষোভ গাজায় বন্দি মুক্তির দাবিতে
তিনি আরও জানান, নিহতদের বিস্তারিত নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.