দুদকের পরিচয়ে প্রতারণা: মূলহোতা সেলিমসহ চারজন গ্রেফতার

ইস্রাফিল হাওলাদার | ইবাংলা.প্রেস | ২৯ জুন ২০২৫ | জাতীয় সংবাদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে র‍্যাব, পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

Islami Bank

রোববার (২৯ জুন) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

প্রসঙ্গত, গত ২৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর একটি পোস্টের ভিত্তিতে দুদক বিষয়টি আমলে নেয় এবং অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করে।

এরপর পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। তদন্তের ধারাবাহিকতায় অবশেষে প্রতারকচক্রের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়- ১. মো. সেলিম (৪০) পিতা: আ. ছাত্তার কবির, স্থায়ী ঠিকানা: বাদোলখালী (ফকিরবাড়ী), পিরোজপুর সদর, পিরোজপুর, বর্তমান ঠিকানা: গ্রীণ মডেল টাউন, মান্ডা, মুগদা, ঢাকা। মো. তরিকুল ইসলাম (৪০) পিতা: মো. মজিবর রহমান শেখ, স্থায়ী ঠিকানা: কেশরামপুর, মোড়লগঞ্জ, বাগেরহাট, বর্তমান ঠিকানা: ৮৭৮ হিরু মিয়া রোড, মান্ডা, মুগদা, ঢাকা। মো. আতিক (৩৮) পিতা: মো. আব্দুল কাশেম, বর্তমান ও স্থায়ী ঠিকানা: ৪৪৮, দক্ষিণ মান্দা, মুগদা, ঢাকা। মো. আব্দুল হাই সোহাগ (৩৫) পিতা: আব্দুর রব, স্থায়ী ঠিকানা: শায়েস্তানগর (জহির উদ্দিন হাজির বাড়ি), সেনবাগ, নোয়াখালী, বর্তমান ঠিকানা: ৪৪৮, দক্ষিণ মান্দা, মুগদা, ঢাকা।

one pherma

আরও পড়ুন…এনসিপির কর্মসূচি ঘোষণা জুলাই ঘিরে

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি Sony ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম ও সেলফি স্টিক, ২টি পাসপোর্ট, “সমকাল” পত্রিকার নাম ব্যবহার করে তৈরি আইডি কার্ড, সমকাল, এশিয়ান টিভি, এফসি টিভিসহ একাধিক প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড (সোহাগ পাটোয়ারী নামে) সোনালী ব্যাংকের চেকবই, ৬টি মোবাইল ফোন, ১৩টি সিমকার্ড উদ্ধার করা হয়।

দুদকের মহাপরিচালক জানান, এই প্রতারকচক্র দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে চলমান মামলায় ‘সহায়তার’ আশ্বাস দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল।

চক্রটির বিরুদ্ধে ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একটি মামলা রুজু করা হয়েছে। দুদকের পক্ষ থেকে জানানো হয়, দুর্নীতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কমিশনের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us