ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | স্বাস্থ্য সংবাদ | ৭ জুলাই ২০২৫ | ঢাকা
দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে নতুন করে ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন…ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু
সোমবার (৭ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী।
ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বাইরে ৪০৩ জন, আর বাকি ৮৯ জন রাজধানী ও এর আশপাশে। বিভাগভিত্তিক বিবরণ অনুযায়ী: বরিশাল বিভাগে: ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে: ৫১ জন, ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৬৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি): ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি): ৫৩ জন, খুলনা বিভাগে: ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে: ১০ জন, রাজশাহী বিভাগে: ৬১ জন, রংপুর বিভাগে: ৩ জন, সিলেট বিভাগে: ১ জন
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জন পুরুষ, ২৩ জন নারী। এছাড়া ১২ হাজার ৭৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৭,৫৫৮ জন পুরুষ এবং ৫,২০৫ জন নারী।
প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে রেকর্ডসংখ্যক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়েছিলেন, মারা যান ১ হাজার ৭০৫ জন।
ইবাংলা বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.