নতুন করে ৬৯৪ বিজিবির সদস্যের শপথ গ্রহণ চট্টগ্রামে
ইবাংলা.প্রেস | চট্টগ্রাম ব্যুরো | ১০ জুলাই ২০২৫, ঢাকা
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০২তম রিক্রুট ব্যাচের ৬৯৪ নবীন সৈনিক আজ শপথ গ্রহণ করছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ কেন্দ্র বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন…শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
সর্বমোট ৬৯৪ জন রিক্রুটের মধ্যে ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী সফলভাবে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। দীর্ঘ ২৪ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়েছিল ২৬ জানুয়ারি। কঠোর শারীরিক, মানসিক ও কৌশলগত প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের সীমান্তরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে প্রস্তুত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি নবীন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন করেন ও তাদের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান।
বিজিবি কর্তৃপক্ষ আশা করছে, নবীন সৈনিকদের এই সংযোজন সীমান্ত সুরক্ষা ও বাহিনীর সামগ্রিক কার্যক্রমে নতুন উদ্যম যোগ করবে।
ইবাংলা/ বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.