দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে সোহাগ হত্যা মামলা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৩ জুলাই ২০২৫ | ঢাকা

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগ হত্যাকাণ্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

Islami Bank

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করা হবে।তিনি আরও জানান, এ মামলায় কোনো রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয় কাউকে রক্ষা করতে পারবে না।

প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতাল চত্বরে নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। প্রকাশ্যে শত শত মানুষের সামনে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে তার নিথর দেহের ওপর দাঁড়িয়ে উন্মত্ত আচরণ করে হামলাকারীরা।

one pherma

আরও পড়ুন…পৈশাচিক সহিংসতার বিরুদ্ধে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

স্থানীয় সূত্র জানায়, নিহত সোহাগ ‘সোহানা মেটাল’ নামে একটি দোকানে পুরনো বৈদ্যুতিক কেবল ও ভাঙাড়ির ব্যবসা করতেন। বিদ্যুতের তামার ও সাদা তারের ব্যবসার একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। এ নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন মাহমুদুল হাসান মহিন ও সারোয়ার হোসেন টিটু নামে দুই ব্যক্তি। নিয়ন্ত্রণ না পেয়ে বা নিয়মিত চাঁদা না পাওয়ায় এই বর্বর হত্যাকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ উঠেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us