অবৈধ সম্পদ অর্জনে সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

ইবাংলা.প্রেস | রিয়াজুল ইসলাম | দুর্নীতি বিরোধী অভিযান | ১৬ জুলাই ২০২৫, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদারের (সাবেক সংসদ সদস্য, ৪৮-নওগাঁ-৩) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় উল্লেখ করা হয়, তিনি তাঁর নিজের নামে ও স্ত্রীর নামে প্রায় ২ কোটি ২ লাখ ১৪ হাজার ৩৮৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

Islami Bank

আরও পড়ুন…সরানো হলো ‘নৌকা’ প্রতীক ইসির ওয়েবসাইট থেকে

বুধবার (১৬ জুলাই) দুদকের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহাপরিচালক আক্তার হোসেন।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, তিনি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ২৭ টি স্থানে জমা রেখেছেন মোট ৩৫,০৮,৯৪১.১৮ টাকা, যার মধ্যে বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। এছাড়া তাঁর পরিবারের অন্যান্য সদস্যের নামে আরও বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে।

অভিযুক্তদের তালিকা: ১. মো. ছলিম উদ্দিন তরফদার, ২. শাহিনা আক্তার শিলি (স্ত্রী), ৩. মো. সাঈদুল মাহমুদ (পুত্র)

one pherma

দুদকের তদন্তে দেখা গেছে, ছলিম উদ্দিন তরফদার ও তাঁর পরিবারের সদস্যরা তাদের পরিচিতি গোপন করে জমি, ভবন, ব্যাংক হিসাবসহ অন্যান্য সম্পদ অর্জন করেছেন যা তাদের বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সম্পদের বিবরণ:
নাম                      হিসাব নম্বর            জ্ঞাত আয়              জ্ঞাত উৎসের বাইরে অর্জিত সম্পদ           মোট সম্পদ
ছলিম উদ্দিন             ২৭            ৩৪,০৮,৯৪১.১৮ টাকা        ২,০২,০৫,৪৩৮.১৮ টাকা                ২,৩৬,১৪,৩৭৯.৩৬ টাকা

মামলা সংক্রান্ত ধারা: দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা,দণ্ডবিধি ১৮৬০ এর ১০৯ ধারা মামলাটি দুদকের উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান কর্তৃক দায়ের করা হয়েছে।

ইবাংলা/ বাএএইচএসবি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us