দেশের উন্নয়নে শৃঙ্খলা ও মানবিকতার বিকল্প নেই: সেনাপ্রধান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৯ জুলাই ২০২৫। ঢাকা

মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে দেশের উন্নয়নে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Islami Bank

আরও পড়ুন…মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকসহ পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা

শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়। শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম।”

one pherma

তিন দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও গবেষণার বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান এবং বাংলাদেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা এতে অংশগ্রহণ করেন। সেনাপ্রধান অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন প্রগণিকে পুরস্কৃত করেন।

উল্লেখ্য, এই আন্তর্জাতিক সম্মেলন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন উদ্ভাবন ও গবেষণার সুযোগ সৃষ্টি করে দেশের প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us