বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী শহিদুল আলমের তিন বছরের কারাদণ্ড

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২০ জুলাই ২০২৫। ঢাকা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল আলমকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত। ঘুষ গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় এই রায় প্রদান করা হয়।

Islami Bank

বিশেষ জজ আদালত-১০/২০১৯ এর বিচারক মো. জাকারিয়া হোসেন আজ এই রায় ঘোষণা করেন। আদালতের রায়ে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শহিদুল আলমকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

একইসাথে, ২৭(১) ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন…আর নেই ভাস্কর হামিদুজ্জামান খান

one pherma

রায়ে আরও উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত আসামির কারাগারে আটক থাকা সময়কে মূল সাজার অংশ হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে, তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।

আদালত আসামিকে অবিলম্বে সাজা কার্যকর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us