কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

ইবাংলা.প্রেস | কক্সবাজর প্রতিনিধি | ২২ জুলাই ২০২৫

বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সফল অভিযান চালিয়ে একনলা বন্দুক ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে। সোমবার দিবাগত রাতে (২১ জুলাই) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

Islami Bank

আরও পড়ুন…আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নৌবাহিনীর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে সন্দেহভাজন এলাকাগুলো ঘিরে ফেলা হয়। অভিযানকালে জুম্মার পাড়া এলাকার একটি লবণের মাঠ থেকে ১টি একনলা বন্দুক এবং ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়:

অস্ত্রগুলো উদ্ধারের পর কুতুবদিয়া থানায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

one pherma

নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের উপকূলীয় ও দ্বীপাঞ্চলসমূহে মাদক, অস্ত্র ও সন্ত্রাস বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এই উদ্যোগ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

অভিযানের অংশ হিসেবে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে এবং অস্ত্র-মাদক নির্মূলে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us