দুর্নীতির বিরুদ্ধে ১দিনে দুদকের তিনটি এনফোর্সমেন্ট অভিযান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৩ জুলাই ২০২৫, ঢাকা |

দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট দেশের তিনটি ভিন্ন স্থানে জোরালো এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। সরকারি সম্পদে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পরিচালিত এই অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে কমিশন।

Islami Bank

মঙ্গলবার (২২ জুলাই) দুরনীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম দেশের তিনটি স্থানে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন…আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অভিযান ১-খুলনা থেকে নিম্নমানের গম সরবরাহে অর্থ আত্মসাৎ: ঝিনাইদহ সরকারি খাদ্য গুদামে নিম্নমানের গম সরবরাহের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ একটি দিনব্যাপী অভিযান চালায়।

অভিযানকালে টিম ছয় শতাধিক বস্তায় পোকায় খাওয়া ও খাওয়ার অনুপযোগী গমের উপস্থিতি পায়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক (বিএসটিআই) এবং কুষ্টিয়ার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তারাও এ বিষয়ে সম্মত হন। দুদক আলামত জব্দ করে এবং গুদাম সম্পর্কিত রেকর্ড সংগ্রহ করে। পরবর্তীতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

অভিযান ২- জয়পুরহাটে এলজিইডিতে ঘুষ ও অনিয়ম তদন্ত: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জয়পুরহাট জেলা কার্যালয়ে ঠিকাদারি বিল ও টেন্ডার অনুমোদনে ঘুষের অভিযোগে নওগাঁ জেলা অফিসের টিম একটি অভিযান পরিচালনা করে।

one pherma
রাজউক কর্তৃক পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ঢাকার প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।

 

অভিযানকালে কালাই উপজেলার পার্বতীপুর থেকে শিবসমুদ্র পর্যন্ত ৫০০ মিটার রাস্তার প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা হয় এবং এলাকাবাসীর সাথে কথা বলা হয়। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট থেকে রেকর্ড সংগ্রহ করা হয়।

অভিযান ৩- রাজউকে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের প্রমাণ: রাজউক কর্তৃক পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ঢাকার প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।

জয়পুরহাট জেলা কার্যালয়ে ঠিকাদারি বিল ও টেন্ডার অনুমোদনে ঘুষের অভিযোগে নওগাঁ জেলা অফিসের টিম একটি অভিযান। ছবি:- সংগৃহীত

 

টিম জানতে পারে, ২০০৯ সালে পূর্বাঞ্চলে ৯৩৪টি প্লট বরাদ্দ করা হলেও বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ মিলেছে। বিশেষ করে বরাদ্দ নীতিমালার ১৩/এ ধারার ব্যত্যয়ের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

দুদক সূত্র জানায়, প্রতিটি অভিযানের ফলাফল পর্যালোচনা করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us