চলমান এইচএসসি পরীক্ষার বিভিন্ন তারিখে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বুধবার (২৩ জুলাই) বিকেল ৬টায় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নতুন সূচি জানানো হয়।
নতুন সূচি অনুযায়ী, মোট চারটি স্থগিত পরীক্ষার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিমান দুর্ঘটনা, বন্যা ও সংঘর্ষজনিত স্থগিত পরীক্ষাগুলো।
আরও পড়ুন…বঙ্গোপসাগরে ৪ দিন ভেসে থাকা ট্রলারসহ ১৮ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
পরিবর্তিত সময়সূচি: ২২ জুলাই (উত্তরার মাইলস্টোন স্কুল এলাকায় বিমান দুর্ঘটনার কারণে স্থগিত) — পরীক্ষা হবে ১৭ আগস্ট, ২৪ জুলাই (একই ঘটনার কারণে স্থগিত) — পরীক্ষা হবে ১৯ আগস্ট, ১০ জুলাই (কুমিল্লা বোর্ডে বন্যাজনিত কারণে স্থগিত) — পরীক্ষা হবে ১২ আগস্ট, ১৭ জুলাই (গোপালগঞ্জে সংঘর্ষজনিত কারণে শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত) — পরীক্ষা হবে ১৪ আগস্ট
ব্যবহারিক পরীক্ষার সময়ও পরিবর্তন: লিখিত পরীক্ষার সময় পেছানোয় ব্যবহারিক পরীক্ষার সূচিও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী: ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট, চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত
আন্তঃশিক্ষা বোর্ড কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের তাদের নিজ নিজ বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.