রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক| ২৪ জুলাই ২০২৫

প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার সুদূর পূর্বে একটি ‘এএন-২৪’ যাত্রীবাহী বিমানের সঙ্গে স্থানীয় বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া যায়।

Islami Bank

এরপর তল্লাশি অভিযান শুরু হলে জানা যায়, বিমানটিতে আগুন লেগেছে এবং আমুর অঞ্চলে ধ্বংসাবশেষ পাওয়া গেছে।তবে দুর্ঘটনা কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

এর আগে স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি শহর টিন্ডায় তার গন্তব্যের দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন…সাজেকে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আটকে গেছে কয়েকশো পর্যটক

one pherma

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্যানুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।’

যদিও জরুরি মন্ত্রণালয় বিমানে থাকা লোকের সংখ্যা কম (গভর্নরের দেয়া সংখ্যার তুলনায়) বলে উল্লেখ করেছে। তার বলছে, বিমানটিতে প্রায় ৪০ জন ছিলেন।

সূত্র: রয়টার্স

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us