বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিমান বাহিনীর শ্রদ্ধা ও শোক প্রকাশ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৬ জুলাই ২০২৫

গত ২১ জুলাই ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরবর্তীতে বিভিন্ন শ্রেণির শোক ও শ্রদ্ধার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।আজ শুক্রবার (২৫-০৭-২০২৫) বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সস্ত্রীক ঢাকার তুরাগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন।

Islami Bank

বিমান বাহিনী প্রধান শোকাহত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুঃখ ভাগাভাগি করেছেন এবং যেকোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাঁর সঙ্গে বাফওয়ার সভানেত্রী সালেহা খানও উপস্থিত ছিলেন এবং শোকাহত মায়েদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

একইদিন বিমান বাহিনী প্রধানের পক্ষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতে ও রাজশাহীর সপুরায় ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলামের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উত্তরায় তাফালিয়া ক্রিকেট একাডেমি মাঠে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মানের নামাজে জানাজায় বিমান বাহিনীর প্রতিনিধি দল অংশগ্রহণ করে এবং মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন…দুদকের তিন অভিযানে উঠে এসেছে অনিয়ম ও আত্মসাতের চিত্র

one pherma

অপরদিকে, বাংলাদেশ বিমান বাহিনী আজ দেশের সকল ঘাঁটিতে বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করে নিহতদের রূহের মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

ঢাকা বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের অফিসার্স মেসে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, অন্যান্য সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

বাহিনী প্রধানগণ শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়া দেশের সব বিমান বাহিনী ঘাঁটি ও ইউনিটের মসজিদে একযোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us