রাদওয়ান মুজিবের বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৮ জুলাই ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে প্রায় তিন কোটি টাকার সম্পদ অর্জন এবং অবৈধ অর্থ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে।

Islami Bank

দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক বৈধ আয়ের উৎস ছাড়াই ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন এবং তিনটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক লেনদেন করেন।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, তার নামে উল্লেখযোগ্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা বৈধ আয়ের উৎস নেই। তিনি বিভিন্ন সময়ে তার নামে ২১৩ লাখ টাকার স্থাবর সম্পদ এবং প্রায় ২.৫ কোটি টাকার অস্থাবর সম্পদ অর্জন করেন।

আরও পড়ুন…৩ ঘন্টার বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, দুর্ভোগ চরমে

one pherma

এর মধ্যে ১.৭৩ কোটি টাকার সম্পদ তিনি তার চাচা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে হেবা মূলে পেয়েছেন বলে দাবি করেন।

দুদকের তথ্যমতে, তার প্রকৃত বৈধ আয় মাত্র ১ কোটি ৬৬ লাখ টাকা হলেও তার ব্যয় ও সম্পদের পরিমাণ ছিল ৪ কোটি ৬৫ লাখ টাকা, যা আয় বিবেচনায় স্পষ্ট অস্বাভাবিক।

এছাড়া রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে থাকা তিনটি ব্যাংক হিসাবে ৭ কোটি ৪৮ লাখ টাকা জমা এবং ৫ কোটি টাকা উত্তোলনের রেকর্ড পাওয়া গেছে। তার এসব লেনদেনের কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানায় কমিশন। তদন্তে জানা যায়, উক্ত অর্থ পরবর্তীতে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ভঙ্গ করা হয়েছে।দুদক বলছে, মামলার তদন্ত চলাকালে আরও নতুন তথ্য পাওয়া গেলে এবং অন্য কেউ এর সঙ্গে জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us