বাঘাইছড়িতে ইউপিডিএফ’র সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৯ জুলাই ২০২৫

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে ইউপিডিএফ’র সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ জুলাই ২০২৫ ভোর সাড়ে তিনটায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন কর্তৃক ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

Islami Bank

অভিযান পরিচালনাকালে, সশস্ত্র দলটি সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেনা টহল দলের উপর গুলি বর্ষণ করে পালানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।

পরে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১টি সাবমেশিনগান (SMG), ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ১৭টি খালী খোসা, ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালী খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকিটকি, ১টি মটরোলা সেট, ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সান গ্লাস, ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা, ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্ম ব্যান্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই উদ্ধার করে সেনাবাহিনীর টহল দল।

one pherma

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us