তিন জেলায় দুর্নীতির অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৯ জুলাই ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ মোট তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে। অভিযানে সরকারি অর্থ আত্মসাৎ, প্রকল্পে অনিয়ম এবং স্বাস্থ্যসেবায় দুর্নীতি ও হয়রানির অভিযোগ তদন্ত করা হয়।

Islami Bank

অভিযান ০১: আবাসন প্রকল্পে অতিমূল্যায়ন ও অর্থ আত্মসাত:
জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য গৃহায়ণ প্রকল্পে বাজারমূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দামে ক্রয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক প্রধান কার্যালয় থেকে একটি টিম গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান পরিচালনা করে।

টিম সংশ্লিষ্ট প্রকল্পের সব রেকর্ডপত্র সংগ্রহ করে এবং দায়িত্বরত কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করে। সংগৃহীত তথ্য যাচাই করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

অভিযান ০২: নড়াইলে পানি শোধনাগার প্রকল্পে নিম্নমানের সরঞ্জাম:
নড়াইল পৌরসভায় ভূগর্ভস্থ পানি শোধনাগার স্থাপন প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদক, যশোর কার্যালয় থেকে একটি টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভা প্রতিনিধিদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দেখা যায়, নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের কারণে শোধনাগারটি চালুর তিন মাসের মধ্যেই বিকল হয়ে পড়ে এবং বর্তমানে তা বন্ধ রয়েছে।

আরও পড়ুন…আটক ১৫ বাংলাদেশি মালয়েশিয়ার কুচিং বিমানবন্দরে

one pherma

সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য গ্রহণের পাশাপাশি, টিম প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পায়। তদন্ত শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০৩: পিরোজপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়রানি ও অনিয়ম:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদান সংক্রান্ত হয়রানি ও অনিয়মের অভিযোগে দুদক, পিরোজপুর কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

টিমের সদস্যরা ছদ্মবেশে সেবা গ্রহণ করে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। রোগীদের জন্য সরবরাহকৃত খাবার, প্যাথলজি ল্যাব এবং ওষুধের স্টোর রুম পরিদর্শন করা হয়।

পরবর্তীতে সেবাগ্রহীতাদের বক্তব্য গ্রহণ করে সেবার মানোন্নয়নে পরামর্শ প্রদান করা হয়। অভিযান শেষে সংগৃহীত তথ্য ও নথিপত্রের ভিত্তিতে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us