ভূমি অধিগ্রহণে ৪.৭ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩১ জুলাই ২০২৫

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)-এর আওতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ডিপো এক্সেস করিডোর নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে একটি চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উদঘাটিত হয়েছে।

Islami Bank

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মোঃ রিয়াজ উদ্দীন (৫৭), পিতা হাজী মোঃ মেরাজ উদ্দীন, স্থায়ী ঠিকানা ১০০, জে.এন. সাহা রোড, লালবাগ, ঢাকা – নামীয় এক ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে ভূমি অধিগ্রহণের নামে সরকারি কোষাগার থেকে মোট ৪,৭১,৭৬,৪১৮.০২ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

তথ্য অনুসারে, অভিযুক্ত ব্যক্তি দাবি করেন যে, সংশ্লিষ্ট জমির মূল দলিল হারিয়ে গেছে। এ সংক্রান্তে তিনি রূপগঞ্জ থানায় মোট পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তিনি সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলগুলোর সার্টিফায়েড কপি সংগ্রহ করে জমা দেন এবং ক্ষতিপূরণের টাকা উত্তোলন করেন।

তদন্তে আরও জানা যায়, উক্ত জমিগুলো পূর্বে একটি আর্থিক প্রতিষ্ঠান – সোনালী ব্যাংক – এর নিকট বন্ধক রাখা হয়েছিল এবং সেই বন্ধকী দলিল এখনো কার্যকর রয়েছে।

one pherma

আরও পড়ুন…শাহবাগে জুলাই সনদ দাবিতে অবরোধ

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় মোঃ রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় একটি ফৌজদারি মামলা রুজুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর প্রধান কার্যালয়ের স্মারক নম্বর ০০.০১.০০০০.৪০৩.০১.০০৮.২৪-৩৯১৪৮, তারিখ ৩১/০৭/২০২৫ খ্রিঃ অনুযায়ী আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us