জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকবে আগষ্ট মাসেও

মাইনুল হোসেন

২০২৫ সালের আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

Islami Bank

বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা।

আরও পড়ুন…দেশের সকল প্রতিষ্ঠানকে কার্যকর করতে গতিশীল ও সংস্কারমূখী নেতৃত্ব দরকার: সেনাপ্রধান

আগামী ১ আগস্ট ২০২৫ তারিখ থেকে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী জ্বালানি তেলের বিক্রয়মূল্য নিম্নরূপ থাকছে:

one pherma

* ডিজেল: প্রতি লিটার ১০২.০০ টাকা
* কেরোসিন: প্রতি লিটার ১১৪.০০ টাকা
* অকটেন: প্রতি লিটার ১২২.০০ টাকা
* পেট্রোল: প্রতি লিটার ১১৮.০০ টাকা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ এক অফিস আদেশের মাধ্যমে এই মূল্য নির্ধারণ করেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us