শাহবাগমুখী নেতাকর্মীদের স্রোত ছাত্রদলের সমাবেশে অংশ নিতে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৩ আগস্ট ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে রীতিমতো নেতাকর্মীরা স্রোত নেমেছে রাজধানীতে। মঞ্চ ও সাউন্ড সিস্টেমসহ অন্যান্য প্রস্তুতি চলতে থাকার মধ্যেই নেতাকর্মীতে ভরে গেছে সমাবেশস্থল।

Islami Bank

রোববার (৩ আগস্ট) সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা সকাল থেকেই শাহবাগ এলাকায় আসতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা।

one pherma

বিষয়টি নিশ্চিত করে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়জিদ নসির বলেন, সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবো বলেও মন্তব্য করেন তিনি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us