ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ আফ্রিকান অভিবাসীর মৃত্যু, নিখোঁজ বহু

ইবাংলা.প্রেস | আন্তর্জাতিক ডেস্ক | সোমবার, ৪ আগস্ট ২০২৫

মধ্যপ্রাচ্যের ইয়েমেন উপকূলে ভয়াবহ এক নৌকাডুবিতে অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৭৪ জন। উদ্ধার অভিযান এখনো চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থা।

Islami Bank

আরও পড়ুন…দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য আজ শেখ হাসিনার বিরুদ্ধে

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, রবিবার আবিয়ান প্রদেশের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যায়। এতে দেড় শতাধিক মানুষ ছিলেন, যাদের সবাই ছিলেন ইথিওপিয়ার নাগরিক।

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ বলেন, “নৌকাটিতে ১৫৪ জন অভিবাসী ছিলেন। দুর্ঘটনায় মাত্র ১২ জনকে জীবিত উদ্ধার করা গেছে।”

one pherma

খানফার জেলায় ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়, বাকিদের মরদেহ পাওয়া গেছে আশপাশের এলাকায়। নিহতদের দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জাঞ্জিবার শহরের স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাদের বাজামিল। এর আগে ইয়েমেনের স্বাস্থ্য বিভাগ মৃত্যুর সংখ্যা ৫৪ বলে জানালেও আইওএম নিশ্চিত করেছে যে এ সংখ্যা ৬৮-তে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, আফ্রিকার হর্ন অঞ্চল থেকে ইয়েমেন হয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর এই সমুদ্রপথ বহু অভিবাসীর জন্য নিয়মিত রুট হলেও এটি চরম ঝুঁকিপূর্ণ। ২০১৪ সালের গৃহযুদ্ধের পর থেকে ইয়েমেন হয়ে পালিয়ে যাওয়ার হার ক্রমেই বেড়েছে।

তবে ২০২২ সালে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিছুটা শান্তি ফিরলেও, এই নৌকাডুবির ঘটনা আবারও অভিবাসীদের দুরবস্থা ও নিরাপত্তা সংকট সামনে নিয়ে এলো।

ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us