সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় গঠিত ‘কিংস পার্টি’: টিআইবি
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৪ আগস্ট ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় একটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়েছে এবং এটি ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (৪ আগস্ট) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে “কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এই মন্তব্য করে সংস্থাটি। সরকার যেখানে ৫ আগস্ট জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছন ঠিক তার আগেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবির সংবাদ সম্মেলন করলেন।
আরও পড়ুন…আতঙ্কের কোনও কারণ নেই ৫ আগস্ট নিয়ে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘কিংস পার্টি’ নিয়ে টিআইবির মন্তব্য করে এক প্রতিবেদনে ‘কিংস পার্টি’ বিষয়ক অংশটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “এটি গোপন কিছু নয়। এটি জাতীয় নাগরিক পার্টি। কারণ তাদের সঙ্গে সরকারের বর্তমান ক্ষমতাসীন দুই ব্যক্তি প্রত্যক্ষভাবে জড়িত।”
তিনি জানান, এই রাজনৈতিক গোষ্ঠীকে সরকারের সমর্থনে ও সহায়তায় গড়ে তোলা হয়েছে এবং তারা বর্তমানে রাজনৈতিক মাঠে সরকারের বিশেষ সুবিধা পাচ্ছে।
রাজনৈতিক সংঘাত ও সহিংসতার চিত্র তুলে ধরেে এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশে মোট ৪৭১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে প্রাণ হারিয়েছেন ১২১ জন এবং আহত হয়েছেন ৫,০০০ জনের বেশি।
টিআইবির গবেষণা বলছে, রাজনৈতিক সংস্কৃতিতে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং আধিপত্য বিস্তারের প্রবণতা এখনো বহাল রয়েছে। স্থানীয় ও জাতীয় রাজনীতিতে এসব নেতিবাচক চর্চা নীতিহীনতার পরিচায়ক।
প্রতিবেদনে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনো সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করেনি। ফলে রাজনৈতিক অনিশ্চয়তা ও সংঘাত সৃষ্টির ঝুঁকি বেড়ে যাচ্ছে।
টিআইবির ভাষ্য, কয়েকটি রাজনৈতিক দলের চাপে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রক্রিয়া রাজনৈতিক প্রতিপক্ষ দমন সংস্কৃতির ঝুঁকি তৈরি করেছে। ভবিষ্যতে এটি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
টিআইবির এই প্রতিবেদন দেশে রাজনৈতিক পুনর্গঠন, শাসনব্যবস্থার ভবিষ্যৎ এবং গণতন্ত্রের গতিপথ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। ‘কিংস পার্টি’ গঠনের মত রাজনৈতিক কৌশল একদিকে সরকারদলীয় আধিপত্যের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে গণতান্ত্রিক ভারসাম্য নিয়ে উদ্বেগ তৈরি করছে।
ইবাংলা.প্রেস/ বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.