নবীনগরে এডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে আনন্দ মিছিল

রুবেল ভূইয়া, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

৫ আগস্ট জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নবীনগর বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারাদেশের মতো নবীনগরেও এই কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন…‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ উদযাপন করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম. এ. মান্নান

এম এ মান্নান বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থানে নবীনগরের ৩ জন নিহত হয়েছে। নবীনগরের ৩ জন শহিদসহ গণঅভ্যুত্থানে সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

one pherma

মিছিলে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস.কে হেলাল, সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, সহ-সভাপতি আ. রহিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, জিয়াউর রহমান, পৌর বিএনপির

আরও পড়ুন…নবীনগর পৌর আ.লীগের সভাপতি ঢাকার বাসা থেকে গ্রেপ্তার

সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহীন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তন্ময়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুজাম্মেল হক বকুল, জেলা যুব দলের সদস্য মাহবুবুর রহমান, যুবদল নেতা মনজুরুল আলম মজনু, সাবেক ছাত্রদলের সভাপতি রাশেদুল হক কাজী সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হিরা, সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয় প্রমুখ।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us