নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই সরকারের প্রথম ও প্রধান কাজ : প্রধান উপদেষ্টা

ইবাংলা.প্রেস | মাইনুল হোসেন পিন্নু | ০৭ আগষ্ট ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রথম পর্ব শেষ এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Islami Bank

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এর তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন…বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্স সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সরকারের সব পর্যায়ের কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সংস্কার ও বিচারের কাজও চলতে থাকবে।

one pherma

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর মধ্যে প্রধান উপদেষ্টার অফিস থেকে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। এর মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেশ সচিব জানান দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা। এর বাইরে সংস্কার এবং বিচারক কাজও গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব।

সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সকাল ১০টা ২৫ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। অন্তর্বর্তী সরকার প্রধানের সচিবালয়ে আসাকে কেন্দ্র করে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এ বৈঠকে  সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর পর থেকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক হতো। সরকার পতনের দিন ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কারের পর এটিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তরের পর থেকে নিয়মিতভাবে সেখানেই উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে।
ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us