দুর্নীতি প্রতিরোধে বগুড়ায় দুদকের ১৭৯তম গণশুনানি আগামীকাল
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৯ আগস্ট ২০২৫
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে আগামীকাল সকাল ১০টায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের ১৭৯তম গণশুনানির আয়োজন করতে যাচ্ছে।
অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি এবং মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন…জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে: সিইসি
গণশুনানিতে সেবা বঞ্চিত বা হয়রানির শিকার সাধারণ মানুষ সরাসরি অভিযোগ উপস্থাপন করতে পারবেন, যা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেবে কমিশন।
দুর্নীতি দমন, সরকারি সেবা নিশ্চিতকরণ এবং কর্মকর্তাদের মাঝে সততা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ গণশুনানিকে সফল করতে গত এক সপ্তাহ ধরে বগুড়া সদরে মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন ও গণমাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.